শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
৫:১৪ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উৎযাপন ও ৬নং রাণীগঞ্জ সৌদি আরব প্রবাসী সংগঠন'র নতুন কমিটি গঠন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ই উপলক্ষে ৬নং রাণীগন্জ সৌদি আরব প্রবাসী সংগঠন এর উদ্যাগে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা সদস্য হাজী আকলিছ মিয়া সাহেব এবং অত্র সংগঠনের অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জিলানী আহমেদ । উক্ত আলোচনা সভায় সর্ব প্রথম ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংঙ্গীত পরিবেশন করেন ও শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানান অত্র সংগঠনের সাবেক কর্মকর্তাগণ ও সকল সম্মানিত সদস্যগণ । উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু করেন রানীগন্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের সম্মানিত সদস্য মো: মিফতাহ উদ্দিন, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের সম্মানিত সদস্য মো: কাসেম আলী তালুকদার, সম্মানিত সদস্য মো: মিফতাহ উদ্দিন,মো: আলীনূর রহমান আরো বক্তব্য রাখেন ৬নং রানীগন্জ সৌদি আরব প্রবাসী সংগঠন এর সাবেক সহ-সভাপতি মো: রুবেল আহমেদ, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: তোফায়েল আহমেদ তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: এনামুল হক (এনাম) এতে উপস্থিত ছিলেন ৬নং রানীগন্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের ভিবিন্ন শহর থেকে সকল সম্মানিত সদস্যবৃন্দ । 

অত্র সংগঠনের দ্বিতীয় ধাপে মূল আলোচনা সভায় ৬নং রানীগন্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের ২০২০-২০২২ সালের আগামী দুই বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা সদস্য হাজী মো: আকলিছ মিয়া সাহেব এবং প্রধান উপদেষ্টা সদস্য হাজী আখলিছ মিয়া উনার পক্ষে নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন অত্র সংগঠনের নব-নির্বাচিত যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জিলানী আহমেদ । নিম্নে আলোচনা সভায় ২০২০-২০২২ সালের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি উল্লেখ করা হল: সভাপতি মো: এনামুল হক (এনাম), সিনিয়র সহ সভাপতি মো: রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জিলানী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: সামছুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: যুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রিপন মিয়া, অর্থ সম্পাদক মো: কাসেম আলী তালুকদার, সহ-অর্থ সম্পাদক মো: মিফতাহ উদ্দিন, প্রচার সম্পাদক মিটু হোসাইন, সহ-প্রচার সম্পাদক: মো: আজমল হোসেন, সহ-প্রচার সম্পাদক: মো: হাসান তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক: মো: দুলাল আহমেদ, শিক্ষা সম্পাদক: মো: আঁঙ্গুর আলম, সহ-শিক্ষা সম্পাদক মো: শহীদউল্লাহ সুজাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইজাজুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আলীনূর রহমান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বদরুল হাসান, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মো: সাজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: শামীম আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফয়ছল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সাদিক মিয়া, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো: রবিউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: এমদাদুল হক মিলন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ