১০ :১৩ পূর্বাহ্ণ
লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ
বিশ্ব লায়ন্স অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শুক্রবার সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজার এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর রিজন চেয়ারপার্সন লায়ন মিছবাহ উদ্দিন, লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র প্রেসিডেন্ট এ টি এম বদরুল ইসলাম, ক্লাব সেক্রেটারী লায়ন আবু মোতালেব, ট্রেজারার লায়ন মাহমুদা আক্তার, লায়ন এডভোকেট জামাল উদ্দিন, লায়ন ফকির মাহবুব, লায়ন নাজনীন হাসান। আরো উপস্থিত ছিলেন- লিও ডিস্ট্রিক জয়েন্ট ট্রেজারার এবং লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র প্রেসিডেন্ট এস এম জুবায়ের, যুব সংঠক শাহ আলম, সাগর আহমদ, লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র ভাইস প্রেসিডেন্ট লিও নোমান আহমদ, সেক্রেটারী লিও জাবেদ আহমদ, জয়েন্ট সেক্রেটারী লিও শাহ মাখলুক, সদস্য লিও মিনহাজ উদ্দিন আহমদ, লিও আতাউর রহমান, লিও শামীম আহমেদ, লিও শাহেদ আহমেদ, লিও জাবেদ আহমদ, লিও রুবেল আহমদ রাব্বি প্রমুখ।-বিজ্ঞপ্তি