মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১১ নভেম্বর ২০ ২৪
৮:০ ১ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় এমরুল ইসলাম দিপু স্মরনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুরে মরহুম এমরুল ইসলাম দিপু স্বরণে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মরহুম এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘ প্রতি বছরের ন্যায় ৯ নভেম্বর শনিবার দিনব্যাপী স্থানীয় হাজী ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা চলাকালিন বিদ্যালয় পরিদর্শন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ শামীম সিদ্দিকী, মোঃ সুয়েব খান, ফ্রেন্ডস ৯০ এর পরিচালক মোঃ মাজেদ খান। মরহুম এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘ এর পরিচালক মোস্তাফা মোস্তাক সাকিব এর ততা¡বধানে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুলতান পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন কাসেমী, এনায়েত উল্লাহ, মরহুম এমরুল ইসলাম দিপুর পিতা নাজিম উদ্দিন, জুবেদ খা, মো সুমেল খান,মো মুজাহিদ আহমদ,ইয়াহিয়া আহমদ, রাজিব আহমদ, জামিল আহমদ, রোহেল আহমদ, সুজন আহমদ, মিনহাজ তাকরিম, আবির আহমদ, অমিত হোসেন, ফাইয়াজ আহমদ, শাওন আহমদ, মামুন মিয়া ও মুরব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ