শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ অক্টোবর ২০ ২০
৬:৩০ অপরাহ্ণ

৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদের  করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদের করণীয় শীর্ষক আলোচনা ও সিলেট-সুনামগঞ্জ লাইনে সিএনজি অটোরিক্সা চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আম্বরখানা বাদাঘাট, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট ও লামাকাজি উপ-পরিষদ লাইনের সংশ্লিষ্ট সকল শ্রমিকদের নিয়ে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ১২ অক্টোবর সোমবার রাতে টুকের বাজারস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি মো. আব্দুল হামিদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কার্যকরি কমিটির সহ সভাপতি আবুল হোসেন খান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, এম. বরকত আলী, মো. রাজা আহমদ রাজা, লিটন আহমদ, সুজন মিয়া, খালিক মিয়া, ফরিদ মিয়া, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপ পরিষদের সম্পাদক শিবলী আহমদ, যুগ্ম সম্পাদক মিজান আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সদস্য নেছার মিয়া, আবু তালেব প্রমুখ।   

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নে গৃহিত কর্মসূচী জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ২ নভেম্বর পর্যন্ত সময় বর্ধিত হয়েছে। আমরা জেলা প্রশাসকের কথা রেখেছি আগামী ২ নভেম্বর যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আর ক্ষেপন না করে ৪ নভেম্বর তারিখে আমাদের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তার বলেন, অটোবাইক ও মোটর বাইকের মাধ্যমে অবাধে অবৈধভাবে যাত্রী পরিবহণ করার কারনে আজ সিলেট শহর সহ বিভিন্ন মফস্বল এলাকায় সিএনজি অটোরিক্সার চালকদের জীবিকা নির্বাহ করা দূরুহ হয়ে পড়েছে। বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি সিলেটের বিআরটিএ এর দুর্নীতি বন্ধ হউক। সিলেটের বিআরটিএ দুর্নীতির কারনে আমাদের মালিকরা সঠিকভাগে কাগজ করতে পারছেন না এবং ড্রাইভিং লাইসেন্সও সময়মতো নিতে পারছেন না। বক্তারা আরো বলেন, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দরা আমাদেরকে অবগত না করে সিলেট জেলার কোন সিএনজি অটোরিক্সা সুনামগঞ্জ জেলা শহরে প্রবেশ করতে দেয়নি বরং প্রবেশ করা মাত্র সিএনজি অটোরিক্সাকে উল্টো মামলা দিয়েছে। অথচ সিলেট জেলায় সুনামগঞ্জের সিএনটি অটোরিক্সা চলাচল করলেও আমরা কোথায় তাদের বাধা দেয়নি। বক্তারা সিলেট জেলা সকল সিএনজি অটোরিক্সা চালকদের সুনামগঞ্জ জেলায় প্রবেশ না করার জন্য অনুরোধ জানান এবং সুনামগঞ্জের কোন সিএনজি অটোরিক্সা যাতে সিলেট জেলায় প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর জন্য সকলের আহ্বান জানান। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ