শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৫ এপ্রিল ২০ ২৩
২:২৪ অপরাহ্ণ

সূধীজনের সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার পার্টি সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে সূধীজনদের সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার পার্টি পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মিলনমেলায়। এতে অংশ নেন জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল দলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত সকলের শতঃস্ফূর্ত অংশগ্রহনে ইফতার পার্টি একটি উৎসবে পরিনত হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না। দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব মূলধারার গণমাধ্যম কর্মীদের ঠিকানা।

প্রতিষ্ঠাকাল থেকেই এ ক্লাবের সদস্যরা সংবাদপত্রের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনমত তুলে ধরে নাগরিকদের প্রত্যাশা পূরন করে যাচ্ছে। বিশ্বনাথবাসীর জন্য এটি নি:সন্দেহে একটি মডেল প্রেসক্লাব। ইফতার পার্টিতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ