বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ জুলাই ২০ ২০
১:৩৯ অপরাহ্ণ

শরীফগঞ্জে আনোয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ 

আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ৩৫০ পরিবাবের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণকৃত  ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাউল, চিনি,  লবন, সেমাই, আলু, পিয়াজ ও  তৈল। আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন চিশতী ও ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান ফেরদৌসী হোসেন চিশতীর নির্দেশনা অনুযায়ী  প্রায় ৪ লক্ষ টাকার  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজের সভাপতিত্বে  ও কমিটির সাধারণ সম্পাদক রোটারীয়ান মো. জুমান তারেকের পরিচালনায়  এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাকারিয়া হোসেন উজ্জ্বল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী হাতেমতায়ী ও অর্গানিক ফার্ম সফিকুল  ইসলাম রাজন, কালীকৃষ্ণপুর গ্রামের সাবেক মেম্বার, কবি ও পল্লী চিকিৎসক মো. ইসমাইল হোসেন সিরাজী, ঢাকা দক্ষিণ এর বিশিষ্ট ব্যবসায়ী কাওছার রাজা রতন, রেজুয়ান হোসেন রাজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাফিজ খালেদ আহমদ, সাংবাদিক ফকরুল ইসলাম সাকিল সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ। এসময় বক্তারা হাকালুকি হাওর পাড়ের সবাইকে ধৈর্য্য ধরে  আল্লাহ উপর ভরসা রেখে  বন্যা পরিস্থিতি ও করোনা মোকাবেলা করার পরামর্শ দেন।  কালীকৃষ্ণ পুর গ্রামের সাবেক মেম্বার, কবি ও পল্লী চিকিৎসক  মোঃ ইসমাইল হোসেন সিরাজী তার বক্তব্যে আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন চিশতী ও ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম চিশতীকে কালীকৃষ্ণ পুর গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান।  তিনি  হাওর পাড়ের বন্যার্তদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে-এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ