৯:৩৫ অপরাহ্ণ
নভাগী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলার নভাগী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে ২০২৪-২৫ইং সেশনের কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে ফের সভাপতি মনোনীত হয়েছেন সৌদি আরব প্রবাসী ইমরান আহমদ রানা ও সাধারণ সম্পাদক ফের মনোনীত হয়েছেন ফ্রান্স প্রবাসী আহমেদ নুর। ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার বাদ মাগরিব নভাগী বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
নভাগী গ্রামের বীর মুক্তিযোদ্ধা খুশিদ আলী, ৬নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেনের যৌথ সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, প্রাক্তন মেম্বার এখলাছুর রহমান, ৫ নং ওয়ার্ডের মেম্বার কবির আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজিবুর রহমান, মোতাহির আলী, নিজাম উদ্দিন প্রমুখ।