শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ অক্টোবর ২০ ২০
৩:১৭ অপরাহ্ণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের চিকিৎসা সহায়তা প্রদান

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে মাদ্রাসার মেধাবী  ছাত্রের চিকিৎসার জন্য নগদ অর্থ  সহযোগীতা প্রদান করা হয়েছে। 
এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সিলেট নগরীর ইস্টার্ন প্লাজায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন  সিলেটের প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে  ও ক্লাব সেক্রেটারি  রোটা আব্দুল বাসিতের পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট  ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর  ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট  রোটা নজির আহমদ আজাদ। 

অন্যান্যদের  মধ্যে উপিস্থিত ছিলেন প্রেসিডেন্ট  ইলেক্ট  রোটা সাইফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা ইকবাল হোসাইন রোটারি ক্লাব অব সিলেট  হিলটাউনের  প্রেসিডেন্ট  ইলেক্ট  রোটা দিদার হোসাইন, সাবেক মেম্বার যুবরাজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দূর্ঘটনায় আহত ছাতকের দোহালিয়ার পানাইল পুরানপাড়া নিবাসী দিনমজুর সফর আলীর পুত্র  মাদরাসা ছাত্র  সাগর আলীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহযোগিতা করা হয়। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ