বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ জুলাই ২০ ২৩
৮:০ ১ অপরাহ্ণ

ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের বার্ষিক সাধারন সভা ও বিদায় সংবর্ধনা

ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা গত মঙ্গলবার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি মো জালাল আহমদের সভাপতিত্বে সভায় ক্লাবের অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মনতোষ চন্দ্র পাল।

মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ম্যানেজার মু: আনোয়ার হোসেন রনি, ইউসিবি ব্যাংকের গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন, প্রাইম ব্যাংকের ম্যানেজার বিশ্বজিত চন্দ্র পাল, সাবেক ম্যানেজার ওয়াসিম আহমদ চৌ,পূবালী ব্যাংকের ম্যানেজার কায়সার আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুমনা ব্যাংকের ম্যানেজার শামীম চৌধুরী, উত্তরা ব্যাংকের ম্যানেজার মো. মিজানুর রহমান, রূপালী ব্যাংক খাদিমপুর শাখার ম্যানেজার আব্দুর রাকিব তাপাদার শাহেদ,পদ্মা ব্যাংকের সাবেক ম্যানেজার আবু রাহাদ খোন্দকার, বর্তমান ম্যানেজার আরিফুল ইসলাম,এনআরবি ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার মো নুর জামাল এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সুমন হেলাল প্রমুখ।

সভায় বর্তমান কমিটির সহ-সভাপতি প্রাইম ব্যাংকের ওয়াসিম আহমদ চৌ, সাধারণ সম্পাদক ডাচ-বাংলা ব্যাংকের মোহাম্মদ গোলাম আজাদ এবং সদস্য পদ্মা ব্যাংকের আবু রাহাদ খোন্দকারকে বদলিজনিত কারনে ক্লাবের পক্ষে থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

তাছাড়া ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি দায়িত্ব পূর্নবর্টন করা হয়। নতুন সহ-সভাপতির দায়িত্ব পান সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার মো নুর জামাল, সাধারণ সম্পাদকের দায়িত্বে বর্তমান কমিটি সহ-সাধারণ সম্পাদক মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলী এবং সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এনআরবি ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিনকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ