৩:২৯ অপরাহ্ণ
বাঘা উত্তর কালাকোনা প্রবাসি সমাজ কল্যান সংস্থার সভা অনুষ্ঠিত
সিলেট গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর কালাকোনা প্রবাসি সমাজ কল্যান সংস্থার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার গোলাপগঞ্জ বাঘা উত্তর কালাকোনা এলাকায় সকাল ১০টায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ বাঘা উত্তর কালাকোনা প্রবাসি সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. সাবেল আহমদের সভাপতিত্বে ও সংস্থার সাধারন সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক নুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের উন্নয়নে সামাজিক সংগঠন বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এজন্য প্রয়োজন একতা, আন্তরিকতা ও স্বচ্চতা। সুন্দর সমাজ বিনির্মানে এসকল সংগঠনের সমাজের জন্য প্রয়োজন। প্রবাসিদের ঘাম ঝরানো একটি পয়সাও যাতে অপব্যয় না করা হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। তিনি যুব সমাজ সহ সকলের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন হাফেজ আসাদ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মজিদ, ফয়জুর রহমান, এমরান আলী তালুকদার, আব্দুর রহমান, জামাল উদ্দীন বাদশা, তৈয়ব আলী, ময়নুল হক, যুব সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি