৭:২৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এখন বাস্তবায়ন হচ্ছে, মক্কায় প্রটোকল অফিসার আবু জাফর রাজু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এখন বাস্তবায়ন হচ্ছে । একটি বাড়ি একটি খামার ,আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির এই কার্যক্রম গুলা আজ বাস্তবায়ন হয়েছে । পবিত্র মক্কায় প্রবাসী আওয়ামীলীগের মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর প্রটোকল (২) আবু জাফর রাজু এসব কথা বলেন ।
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে গত ১০ অক্টোবর মক্কায় আসেন , রাতে স্ত্রী সহ তিনি পবিত্র ওমরা পালন করেন । আজ ১১ অক্টোবর বিকেলে মক্কার স্থানীয় একটি হোটেলে মক্কা প্রাবসী আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় সভায় গফর গাও আওয়ামীলীগের সদস্য ও ময়মনসিংহ বিভাগের প্রাবসী আওয়ামীলীগের সভাপতি মোঃ নবীনের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা সফরত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু ।
এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সফিকুল ইসলাম , সাঈদ ইসলাম, মাসুদ রানা সহ মক্কা যুবলীগ , সেচ্ছা সেবক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন , লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফরর রাজু বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের বিভিন্ন ভাবে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন ঋণ দেওয়ার জন্য ব্যবস্তা করেছে , যাতে তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে । যারা প্রবাস থেকে নিজ দেশে ফিরে এসেছেন বর্তমান সরকার বিশেষ মনোযোগ দিচ্ছি , যাতে হতাশ না হয়ে আপনারা নিজ দেশে পুরো শক্তি নিয়ে কাজ শুরু করতে পারেন । ইনসাল্লাহ সফল হবেন ।