বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ জুলাই ২০ ২৫
৩:১০ অপরাহ্ণ

ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু'র শাহাদাৎ শীর্ষক মাহফিল সম্পন্ন

তা’লীমুল ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৫ মুহাররম ১৪৪৭ হি: ২০ জুলাই ২০২৫ ইং রবিবার । পূর্ব লন্ডনের বাইতুল ইসলাহ একাডেমিতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মুফতী মাওলানা আব্দুল ওয়াদুদ লতীফি। সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম (সাদ) ও শেখ মুনাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে মনমুগ্ধকর তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আলী আহমেদ।

সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে ব্রিটেনের শীর্ষ স্হানীয় উলামায়ে কেরামগণ শুহাদায়ে কারবালা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাৎ বিষয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা পেশ করেন। বক্তব্য রাখেন, মাওলানা হাদী উজ্জামান, মাওলানা আবুল কালাম,মাওলানা সানাওর আলী,মাওলানা বাহাউদ্দিন, মাওলানা জালালুদ্দীন কালারুকী, মাওলানা ইমাদ উদ্দীন, ক্বারী হারুন আহমদ।

বক্তারা বলেন, সত‍্য ও ন‍্যায় প্রতিষ্টায় ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু ছিলেন মুসলিম উম্মাহর পথপ্রদর্শক। পৃথিবীতে জুলুম চলছে ।জালিমরা শাসন করছে আর মজলুমরা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। এসব মজলুমদের উদ্ধারের জন‍্য আমাদের প্রিয় নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু এর আদর্শকে আকড়ে ধরতে হবে। জালিম শাসক ইয়াজিদের মোকাবেলায় ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু যেভাবে কারবালার প্রান্তরে লড়াই করেছিলেন ঠিক সেভাবেই লড়াই করতে হবে। কারন সত‍্য ও ন‍্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম উম্মাহর চেতনা।

বক্তারা তা’লীমুল ইসলাম ইউকে’র সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন আজকের মাহফিল আহলে বায়েতের প্রতি মুহাব্বতের বহিপ্রকাশ। বক্তারা আরো বলেন- আজকের মাহফিলে নবীন ও প্রবীন উলামায়ে কেরামের উপস্হিতি দেখে মনে হচ্ছে তা’লীমুল ইসলাম ইউকে ব্রিটেনের মুসলমানদের তথা ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে মিলাদ ও সভাপতির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ