৬:২৫ পূর্বাহ্ণ
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট'র উদ্যোগে বেসিক এডুকেশন ও লিটারেসি সেমিনার অনুষ্টিত
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অন্যতম ক্লাব রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বেসিক এডুকেশন ও লিটারেসি সেমিনার ও ক্লাবের ৭৬৪ তম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্টিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটা আব্দুল বাছিতের পরিচালনায় সেমিনারের মুখ্য আলোচক ছিলেন পিডিজি ডা মঞ্জুরুল হক চৌধুরী। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসাইন ডেপুটি গভর্নর ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ইয়াকুতুল গনি ওসমানী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি সৈয়দ আশরাফ আহমদ, পিপি মতিউর রহমান, এসিস্ট্যান্ট গভর্নর ফাহিম চৌধুরী, জোনাল কো অর্ডিনেটর পিপি মোহাম্মদ কবির উদ্দিন, রোটারি ডিস্ট্রিক ৩২৮২ এর প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট ডা জাকারিয়া হোসাইন, প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পিপি আজিজুর রহমান। শুরুতেই মহাগ্রন্থ আল কোর,আন থেকে তেলাওয়াত করেন রোটা আহমেদ ইয়াহিয়া সাদী, রোটারি ইনভোকেশনে লিড দেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটা সাইফুর রহমান। মুখ্য আলোচক রোটারি বেসিক এডুকেশন ও লিটারেসিতে কি কি কাজ করে থাকে তা বিশদ ভাবে আলোচনা করেন। সেমিনারে ডিস্ট্রিক এর বিভিন্ন ক্লাব থেকে সিনিয়র রোটারিয়ান সহ বিপুল সংখ্যক রোটারিয়ান অংশগ্রহন করেন।