১২:৪৩ অপরাহ্ণ
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালকের বিদায় সংর্বধনা
সিলেটের বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে বিদায় সংবর্ধনা
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোক্তা, প্রশিক্ষিত আত্মকর্মী, যুব সংগঠন ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৮ নভেম্বর সোমবার নগরীর টিলাগড়স্থ যুব ভবন এর হল রুমে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে উপপরিচালক রফিকুল ইসলাম শামীম বলেন, হযরত শাহজালাল রহঃ সহ ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট।
সিলেটের মানুষের মধ্যে একটি অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে সিলেটের মানুষ সর্বক্ষেত্রে একটু বেশি আন্তরিক। সিলেটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানউষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলে যুব সংগঠনের নেতৃবৃন্দ আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানে যাই না কেন সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।
আমি চেষ্টা করেছি সিলেটকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে। সিলেট যুব উন্নয়ন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা আশফাক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী, আলোকবর্তিকা যুব কল্যাণ সংস্থার সভাপতি সালেহা বেগমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট আলোকিত যুব কল্যাণ সভাপতি শারমিন কবির, দেশ যুব সংগঠনের সভাপতি নাট্যকার কামাল আহমদ।
উপস্থিত ছিলেন হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুপ্তা হিজড়া, আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মোঃ লিমন আহমদ, নারী উদ্যোক্তা কেয়া আহমদ, হাসিনা বেগম, সুরমা আক্তার, উর্মি আক্তার তামান্না প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোক্তা প্রশিক্ষিত আত্মকর্মী যুব সংগঠন ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি