বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১১ মার্চ ২০ ২১
১০ :১৩ অপরাহ্ণ

রেডিয়েন্ট ক্লাব সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখা কমিটি গঠন

রেডিয়েন্ট ক্লাব সিলেটের আলো শুধুমাত্র সিলেট সিটির ভেতরে না বরং ধীরেধীরে সিলেট বিভাগের অধীনস্থ প্রত্যেকটা জেলা-উপজেলায় তার শাখা-প্রশাখা ছড়িয়ে পড়ছে। শতসহস্র মেধাবী কিশোর-কিশোরীরা রেডিয়েন্টে যোগ দিয়ে একটি সুন্দর ভবিষ্যত এবং আলোকিত সমাজ গঠনের দায়িত্ব নিচ্ছে।

ছাতক, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজারের পর এবার রেডিয়েন্ট ক্লাব সিলেটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওলীউর রহমান ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নাদিয়ার নির্দেশক্রমে জৈন্তাপুর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা শাখা কমিটিতে যারা যারা রয়েছেন তারা হলেন; সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি সালমান আহমেদ, সাধারণ সম্পাদক মামুন শিকদার, সহ সাধারণ সম্পাদক আসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল মাহদি, সহ সাংগঠনিক সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক রিফাত আহমেদ, সহ অর্থ সম্পাদক শাহরিয়ার আলম, প্রচার সম্পাদক ফাহাদ আহমেদ, সহ প্রচার সম্পাদক জাবির হোসেন জুবায়ের।

জৈন্তাপুর উপজেলা শাখা কমিটির দায়িত্বরত কর্মীরা নিষ্ঠার সাথে সকল নিয়ম রীতি মেনে কাজ করে ক্লাবকে এগিয়ে নিতে সহায়তা করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ