বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ মে ২০ ২০
৫:৪৮ অপরাহ্ণ

বদর উদ্দিন আহমদ কামরানের লাইভ অনুষ্ঠান পেইজ থেকে উধাও 

আন্তর্জাতিক ডেস্ক :সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ৮-৫-২০২০ইং রোজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টায় ইউরো বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম আয়োজিত করোনা আপডেট ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক ইউরো-বাংলা সংলাপে অংশ নেন। অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের পরিচালনায়  স্পেন স্টুডিও থেকে অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নেন সিলেট মহানগর যুবলীগের  সভাপতি আলম খান মুক্তি, ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ,সংলাপের সার্বিক ব্যবস্থাপনায় ইউরো-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ ছিলেন। সংলাপ চলাকালীন সময় হাজার হাজার ভিউয়ার্স ও লাইক, কমেন্ট এ ভরপুর হয়ে উঠে। দীর্ঘ এক ঘণ্টা ১০ মিনিটের লাইভে আন্তর্জাতিক ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উল্লেখ  যোগ্যদিক  উঠে আসে । বদর উদ্দিন আহমদ কামরান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন মানুষের জন্য কাজ করতে হলে পদ-পদবির প্রয়োজন হয়না। নগরীর অসহায় কোন বাসিন্দা ত্রান বঞ্চিত হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বার ছুড়ে দিয়ে বলেন তার সাথে যোগাযোগ করলে ত্রাণ পৌঁছে দেয়া হবে। তিনি বলেন নগরবাসী অভিযোগ করেছেন যে সমস্ত ত্রাণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাহা নিম্নমানের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে ২৪০০টাকা যাহারা পাওয়ার কথা। তাহা কেন বন্টন করা হচ্ছে না। তাই জনগণের কাছে নানান প্রশ্নের জন্ম হচ্ছে। এ ধরনের নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা যখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সংলাপটি প্রতিষ্ঠা লাভ করছে তাহার তিন ঘন্টার মধ্যে পেইজ থেকে উধাও হয়ে যায়। এতে  ধারণা করা হচ্ছে হ্যাকাররা সংলাপটি পেইজ থেকে হ্যাক করা হয়েছে। পেইজের এডমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যথানিয়মে যোগাযোগ অব্যাহত রেখেছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর রহস্য উদঘাটন করা যাবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ