জাতীয় ডেস্ক::
১:৪৩ পূর্বাহ্ণ
পাহাড়ে নিখোঁজ ৪ যুবককে উদ্ধার করল বিমানবাহিনী
হাইকিং করতে গিয়ে পথ হারিয়ে কক্সবাজারের হিমছড়ির দরিয়ানগর পাহাড়ে নিখোঁজ হয়েছিলেন চার যুবক। ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিলেন তারা। পরে ৯৯৯-এর নির্দেশনা মতে চট্টগ্রাম থেকে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ ওই চার যুবককে উদ্ধার করেছে।
শনিবার সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করে তাদের নিয়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
শনিবার সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন বলে জানান উদ্ধার হওয়া যুবকদের মধ্যে মিজবাহ উদ্দিন। উদ্ধার হওয়া যুবকরা হলেন- মিজবাহ উদ্দিন, রাফসান, অধিক পাল ও আবির সাহা। এই চারজনই কক্সবাজারের বাসিন্দা।
তারা সকালে কয়েকটি পাহাড় ডিঙিয়ে হিমছড়ি পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় আট-নয়টি পাহাড় ডিঙিয়ে পথ হারিয়ে ফেলেন তারা। পরিশেষে ৯৯৯-এর সাহায্য নেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া যুবকদের কাছ থেকে বিস্তারিত জেনে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমান ঘাঁটির অধিনায়ক মামুন কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে চট্টগ্রাম থেকে তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। পাশাপাশি অভিযানের শুরু থেকে বিপদে পড়া যুবকদের মোবাইল ট্র্যাকিং করা হয়। ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে তাদের কাছাকাছি পৌঁছলে তারা জামা ওড়িয়ে সাহায্য চায়। এ সময় তাদের উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
নগরীর ১৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর
লক্ষ্যমাত্রা ২২ হাজার টনের বেশি: সিলেটে বোরো ধান…
রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি…
সিলেট কোর্ট পয়েন্টে দোকান মালিক সমিতি সিলেট জেলার…
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃ'.ত্যু বার্ষিকীতে (বিপিজেএ) সিলেটের…
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই
ব'জ্রপা'তের সময় মৃ'.ত্যু ঝুঁ'কি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস…
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ