শনিবার, জুলাই ১৮, ২০ ২৬
সেলিম আহমেদ,সৌদি আরব::
৯ আগস্ট ২০ ২২
৮:১২ অপরাহ্ণ

মক্কায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মক্কা আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মক্কা আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । গতকাল রাতে মক্কার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি মোঃ বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য আহমেদ আলীর কোরআন তেলাওয়াত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান ।

অনুশঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ। বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও সহযোদ্ধা । বঙ্গমাতা বেগম মুজিব বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন ।

দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহান স্বাধীনতা অর্জনে এই মহীয়সী নারীর রয়েছে গৌরাবজ্জ্বল ভূমিকা । উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেম, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আব্দুল সাত্তার ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ ।

সভায় বক্তব্য রাখেন, মোঃ মোরশেদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, আব্দুর রশিদ, সেলিম আহমেদ, রিফাত খান, বকুল মজুমদার, লু্তফর রহমান, মোঃ শাহজাহান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও সকল আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের কথা সকলে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন । অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ