রবিবার, জুন ২১, ২০ ২৬
সেলিম আহমেদ, সৌদি আরব::
১৫ আগস্ট ২০ ২১
৮:৪৫ অপরাহ্ণ

মক্কায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক ২০২১ ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মক্কা আওয়ামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মক্কা আওয়ামী ফাউন্ডেশ কেন্দ্রীয় কমিটি । পবিত্র মক্কায় স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় ।

আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেলিম আহমেদ ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর, সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি শমসের আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ লতিফ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন বিল্লু প্রমুখ ।

উক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন মক্কা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ,মক্কা আওয়ামী ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাছির,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাসান আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফোরকান,কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, সদস্য তাজুল ইসলাম, মো মোরশেদ, রিদওয়ানুল হক, মো মিন্টু, সলিম সিকদার, মো ফরিদ, জাফর আলম,মো দুলাল,সাহাব উদ্দিন, মো আনোয়ার, মো শফি আলম,আহমদ,লুতফুর রহমান, ইলিয়াস, গিয়াসউদ্দিন, সালেহ সহ আরো অনেকেই ।

বক্তারা বলেন বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশ । বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না । বঙ্গবন্ধু একটি স্বপ্ন দেখতেন এবং সে স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা । অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ