১০ :৫৮ অপরাহ্ণ
ওআইসির আমন্ত্রনে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন
ওআইসির আমন্ত্রনে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন । পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিন সৌদি আরবে পৌছেছেন। গতকাল রাতে কিং আব্দুল আজিজ নতুন বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মুমিনকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ।
এসময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোঃ নাজমুল হক। কনস্যুলেটের কর্মকর্তা সহ অন্যান্যরা । কিং আব্দুল আজিজ নতুন বিমানবন্দরে ভি আই পি হল হলরুমে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামীলীগের নেতাকর্মীরা ।
এস্কময় উপস্থিত ছিলেন আওয়ামী ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক সেলিম আহমেদ,ইডিসির জেদ্দা ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার নাজিম উদ্দিন, জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের সাধারন সম্পাদক এরসাদ আহনেদ,জেদ্দা বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের নুরুজ্জানান, যুগ্ন সাধারন সম্পাদক জিতু আহমেদ,সহ-সভাপতি ফখরুল ইসলাম মুনসি,সহ-সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা সাবেক ছাত্রীলীগ নেতা সুলতান আহমেদ, কানাইঘাটা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল প্রমুখ ।
আজ ওআইসির জেদ্দার সদর দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের । আগামীকাল তিনি মক্কায় পবিত্র ওমরা পালন করবেন এবং ২১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ।