৪:৩৮ পূর্বাহ্ণ
বন্ধু মহলের পক্ষ থেকে সামাল'কে বিদায়ী সংবর্ধনা
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ ২০১৫ এর বন্ধু মহলের উদ্যোগে সহপাঠী নুরুল ইসলাম সামাল -এর ইতালি গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(০৯ নবেম্বর) বুধবার রাত ৮টায় সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফারহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জাহিদ হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আব্দুল ওহাব, ইফতেয়ার হোসেন জুবেল, হাবিবুর রহমান, মাহদি চৌধুরী, নাজমুল হক, সিদ্দিকুর রহমান, জামিল আর উমর, লিটন আহমদ, শিহাবুল ইসলাম অারিফ, মুক্তাদির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধু নুরুল ইসলাম সামল অত্যন্ত ভালো মনের মানুষ। জীবনের তাগিদে আজ তাকে ইতালি পাড়ি জমাতে হচ্ছে।
এ সংবাদ একদিকে যেমন আনন্দের অন্যদিকে বেদনারও। আমরা বন্ধু নুরুল ইসলাম সামালের অনুপস্থিতি সবসময় অনুভব করব। এসময় বক্তারা সামালের প্রবাস জীবনের মঙ্গল প্রার্থনা করে তার সুস্বাস্থ্য কামনা করেন। পরবর্তীতে এসএসসি ব্যাচ১৫ এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট তুলে দেন বন্ধু মহল। বিজ্ঞপ্তি