৬:৩৩ অপরাহ্ণ
গোয়াইনঘাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বো.ধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায়,২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো (উফশী ধান) সমলয় চাষাবাদের মাধ্যমে (Synchronize Cultivation) ব্লক প্রদর্শণীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস,গোয়াইনঘাট এর আয়োজনে গোয়াইনঘাট লেঙ্গুড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুরকচি গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার( ভা:প্রা:) মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবনকৃষ্ণ রায়’এর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, গোয়াইনঘাট উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র ভৌমিক, লেঙ্গুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, উক্ত ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দিন ও সাবেক মেম্বার জনাব এনামুল হক এবং কৃষক জনাব তাজ উদ্দিন।
এ সময় লেঙ্গুড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতা হেনা, নাজনীন খান, রুস্তমপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খছরুল আলম, বিছনাকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাল আহমদ, সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমলয়ের উপকার ভোগী কৃষক/কৃষাণি এবং গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।