সোমবার, জুন ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩ অক্টোবর ২০ ২০
৪:৩১ অপরাহ্ণ

হিউম্যান হলার মালিক সমিতির জমির-আকবর কমিটিকে সমর্থন দিল ১৭ পরগনা

সিলেট জেলা হিউম্যান হলার মালিকদের সংগঠনের কমিটি নিয়ে চলমান দ্বন্ধ নিরসনে জমির-আকবরের কমিটিকে সমর্থন জানিয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি। শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বিবাদমান দুটি পক্ষের সাথে আলোচনা শেষে ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি জমির-আকবরের নেতৃত্বাধীন চলমান কমিটিকে সমর্থন জানান।

১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল মওলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, চতুল ইউ/পি চেয়ারম্যান মৌলানা আবুল হোসেন, দরবস্ত ইউ/পি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউ/পি চেয়ারম্যান তোফায়েল আহমদ, ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশীদ, দরবস্ত ইউ/পির সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, চিকনাগুল ইউ/পির সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, পশ্চিম জাফলং ইউ/পির সাবেক চেয়ারম্যান আব্দুন নূর, বিশিষ্ট মুরব্বী মাওলানা মুহিবুর রহমান, সাবেক ইউ/পি সদস্য, আব্দুর রশীদ, মাহমুদ আলী, হানিফ মেম্বার, তাহির আলী (কলাই), হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জমিরুল ইসলাম জমির, সাধারণ সম্পাদক আকবর আলী, সহ-সভাপতি সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিন্টূ দেব নাথ, কার্যকরী সদস্য ইমতিয়াজ আলী, দপ্তর সম্পাদক জমসিদ আলী, কোষাধ্যক্ষ মিলন, সদস্য এম এ জলিল, লুৎফর রহমান লুদাই, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতি (রেজি নং - ০১৩) জমিরুল ইসলাম জমিরকে সভাপতি ও আকবর আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠনের পর সংগঠনের শৃক্সখলা বিরোধী কাজে জড়িত সদস্যদের বহিষ্কৃত করা হয়। বহিষ্কৃত সদস্যরা স্বঘোষিত কিছু শ্রমিক নেতার সাথে মিলে ভুয়া কমিটি গঠন এবং সড়কে মালিক সমিতির গাড়ি চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেন। এমতাবস্থায় সিলেটে জেলা হিউম্যান হলার মালিক সমিতি ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির স্মরণাপন্ন হলে মালিক সমিতির রেজিস্টেশন যাচাই-বাছাই এবং শ্রমিক-যাত্রীদের স্বার্থ রক্ষায় সমিতির কার্যক্রম পর্যালোচনা করে জমির-আকবরের নেতৃত্বাধীন মালিক সমিতির কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সড়কে মালিক সমিতির সদস্যদের গাড়ি চলাচলে এবং শৃক্সখলা রক্ষায় হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দকে সর্বাত্বক সহযোগীতা করার নিশ্চয়তা প্রদান করেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ