১১:০ ১ অপরাহ্ণ
সর্বযুগে আউলিয়ায়ে কিরামের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমেই দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে: মনজুরুল করিম মহসিন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন, রাসূল (সা.) এর পরবর্তী সময়ে সাহাবায়ে কিরাম দ্বীন রক্ষা ও দ্বীন কায়িমের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। তাদের পরবর্তীতে তাবিয়ী-তাবে তাবিয়ীনগণের দ্বারা এই যমীনে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে।
এর পরবর্তী সময়ে আউলিয়ায়ে কিরামগণ ছিলেন দ্বীন কায়িমের নিশান বরদার। আউলিয়ায়ে কিরামগণ রাসূল (সা.) এর আদর্শ ও উসওয়ার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহবান জানিয়েছেন। তারা আদব ও আখলাক তাদের চলার পথের পাথেয় করেছিলেন। সেজন্য যুগে যুগে মানুষ তাদের আখলাকের মাধুর্যতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে।
বড় পীর আব্দুল কাদির জিলানী (র.), খাজা মুঈনুদ্দীন চিশতি আজমিরী (র.), হযরত শাহজালাল (র.) ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ওলী-আল্লাহ। তাদের হাতে তৎকালীন সময়ে কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। এভাবে সর্বযুগে আউলিয়ায়ে কিরামের মাধ্যমে দুনিয়ার বুকে দ্বীন কায়িম হয়েছে।
১২ নভেম্বর ২০২২, শনিবার, বাদ মাগরিব নগরীর কায়স্থরাইলস্থ শাখা কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড আয়োজিত ইসলাম প্রচারে আউলিয়া কিরামের অবদান শীর্ষক আলোচনা ও শাখা সভাপতি হাকিম হোসেন রিয়াদের যুক্তরাজ্য গমন উপলক্ষে দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি হাকিম হোসেন রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সদস্য আবুল বাশার, ৩নং ওয়ার্ড শাখা সভাপতি হোসাইন আহমদ, ২৬নং ওয়ার্ড শাখা সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড আল ইসলাহ’র উপদেষ্টা জনাব আব্দুল হামিদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাখার সাবেক সভাপতি বাবর আহমদ, শাখা সহ-সভাপতি নাজমুল হাসান রাসেল, মকসুল আলী অপুল, পাবেল আহমদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সাকিব হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এস এম আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুহুল আমিন জুয়েল, শাহরিয়ার আহমদ শাহী, সহ-প্রচার শাহীর আহমদ আবির, অফিস সম্পাদক শামীম আহমদ, সহ-অফিস সম্পাদক আবেদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহরম আলী প্রমুখ।