বুধবার, মে ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০ ২০
৯:১৯ পূর্বাহ্ণ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরো ৩২ জনের, শনাক্ত ১৫৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৬৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯১৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৮৭ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ