১০ :৫৮ অপরাহ্ণ
সিলেট বিভাগে শ্রেষ্ট আত্মকর্মী ফয়ছল আলমকে চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সংর্বধনা
জাতীয় যুব দিবস-২০২২ সালের শ্রেষ্ট যুব আত্মকর্মী হিসাবে নির্বাচিত হয়ে সিলেট বিভাগে একক পর্যায়ে পুরস্কার লাভ করায় বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়ছল আলম'কে বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধায় কমিটির কার্যালয়ে সংর্বধনা প্রদান করা হয়।
বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি সায়েম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন মিনহাজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সহসভাপতি আব্দুল হক,আব্দুস সালাম,বাবলা রহমান বাবলা,যুগ্ন সাধারণ সম্পাদক শিপলু মিয়া,মইনুল ইসলাম,কোষাধ্যক্ষ দেবাশীষ হাজরা, দপ্তর সম্পাদক শামীম আহমদ,সমাজসেবা বিষয়ক সম্পাদক আকবর হোসেন মুক্তা, ব্যবসায়ী ও কাউন্সিলার পদপ্রার্থী মাজরুল ইসলাম শাকিল প্রমুখ।
উল্লেখ্য তরুন উদ্যোক্তা মো: ফয়ছল আলম ২০০৬ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার গ্রাফিক্স কোর্সে ট্রেনিং করেন। যুব ঋণ নিয়ে ১টি কম্পিউটার কিনে চন্ডিপুলস্থ বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান করেন। পরর্বতীতে বিছমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মনিরস্ ইংলিশ ল্যাংগুয়েজ একাডেমী, বিছমিল্লাহ এন্টারপ্রাইজ, বিছমিল্লাহ কোরআনিক একাডেমী প্রতিষ্ঠান গড়ে তোলেন।