৪:২৩ পূর্বাহ্ণ
বাতিলের মোকাবেলায় তালামীয কর্মীদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে -----আখতার হোসাইন জাহেদ
সিলেট পূর্ব জেলা তালামীযের মতবিনিময় সম্পন্ন
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ বলেছেন বর্তমান পেক্ষাপটে সমাজের রন্দ্রে রন্দ্রে একদিকে যেমন অসংগতির সয়লাভে ভরপুর পুরো সমাজ ব্যবস্থা ঠিক অপর দিকে ইসলাম ও মুসলমানদের দূর্দিনে বাতিল ফেরকার আগ্রাসনে ছাত্র ও যুব সমাজ আজ বিপথগামী।
অপব্যাখাকারীরা আজ সু-কৌশলে তরুণদের ব্রেইন ওয়াশ করে ব্যাক্তি মতাদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা করতে তারা হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় দ্বীনের প্রকৃত দ্বায়ী হিসেবে তালামীয কর্মীদেরকে ময়দানে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সকল অন্যায় ও অসংগতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি ইসলামের অপব্যাখাকারীদের দালীলিক জবাব প্রদানের জন্য আদর্শিক সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন সমাজে শান্তি-শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তালামীযের দায়িত্বশীলরা আরো সচেতন ও মেধার লালনে যত্নবান হতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের জ্ঞানের রাজ্যে বিচরনের জন্য তিনি জোড় তাগিদ দেন।
আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট পূর্ব জেলা শাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ সফরের অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট পূর্ব জেলার দায়িত্বশীলদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা তালামীযের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ হোসাইন মোহাঃ বাবুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। এতে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাদি, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক লাবিবুর রহমান লাভলু, অফিস সম্পাদক সুমম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়জুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান, সদস্য এবাদুর রহমান কবির, গোয়াইনঘাট উপজেলা সভাপতি সাইদুজ্জামান কবির, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ফজল আহমদ রেজওয়ান, গোলাপগঞ্জ উপজেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সভাপতি আহমদ আল আল মনজুর, শাহপরান থানা সভাপতি মুহাম্মদ আবু বকর, কানাইঘাট উপজেলা সভাপতি তাজ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা সভাপতি জসিম উদ্দিন, শাহপরান থানা সাধারণ সম্পাদক জুবেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাওছুফ সহ প্রমুখ।