১২:১৬ পূর্বাহ্ণ
তিতাসে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী
এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)থেকে :: সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত "টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এজেন্ডা" লক্ষ্যমাত্রা ও সূচকসমূহ বাস্তবায়নে লক্ষ্যে কৃষি অধিদপ্তরের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে "টেকসই উন্নয়ন অভীষ্ট" এবং ক্ষুধার অবসান খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে তিতাস উপজেলায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে
। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিনামুল্যে বীজ ও সার বিতরণের কর্মসূচী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)। তিতাস উপজেলায় ৯টি ইউনিয়নে এই কর্মসুচির মাধ্যমে ২৭৫০ জন কৃষক কৃষি পুনর্বাসন ও প্রনোদনার সুবিধা পাবে। এর মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রয়েছে ৪০০ জন কৃষক গম, ৩৫০ জন কৃষক সরিষা, ১০০ জন কৃষক সূর্যমুখী, ২০০ জন কৃষক চিনাবাদাম, ১৫০ জন কৃষক মসুরি, ১৫০ জন কৃষক খেসারি, ১০০ জন কৃষক মরিচ চাষের জন্য বীজ অথবা বীজ-সার পাবেন। পুনর্বাসন কর্মসূচীর সুবিধাভোগী কৃষক সংখ্যা ১৪৫০ জন।
কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রয়েছে ৫০ জন কৃষক বোরো, ১০০ জন কৃষক গম, ৮০০ জন কৃষক ভূট্টা, ৩০০ জন কৃষক সরিষা, ৩০ জন কৃষক চিনাবাদাম, ২০ জন কৃষক গ্রীষ্মকালীন মুগ চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। প্রনোদনা কর্মসূচীর সুবিধাভোগী কৃষক সংখ্যা ১৩০০। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন ও তিতাস থানার ওসি তদন্ত মো.শহিদুল ইসলাম প্রমুখ।