মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১২ ডিসেম্বর ২০ ২৪
৯:১২ অপরাহ্ণ

সভাপতি মনসুর, সম্পাদক সাজুওয়ান
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আবুল কালাম মনুসরকে সভাপতি ও সাজুওয়ান আহমদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপতি মো. বদরুল হক, সহ-সভাপতি মো. আতাহার আলী, সহ-সভাপতি মো. এনামুল হক এনাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জিয়া, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক মো. কামরান হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদুরর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশহাদুল হক, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাসির আহমদ, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন, কার্যকরী সদস্য মো. নাজমুল ইসলাম, মঞ্জু লাল দাস, আনহার উদ্দিন, সৈয়দ আতিকুর রহমান। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ