শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জানুয়ারী ২০ ২৩
৯:২৮ অপরাহ্ণ

লালাবাজারে জনতা ব্যাংকের কম্বল বিতরণ

জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে । ১০জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালাবাজারস্হ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে জনতা ব্যাংক লিমেটেড এর উদ্দোগে এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। তিনি এসময় বলেন, জনতা ব্যাংক সব সময় মানুষের পাশে রয়েছে। অতীতে যেমন এ ব্যাংক অসহায়দের পাশে থেকে তাদের কাজ করেছিল বর্তমান শীতের সময়ও জনতা ব্যাংক লিমিটেড গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং ভবিষ্যতে থাকবে বলে তাদেরকে আশ্বস্ত করেন।

তিনি সিলেট অঞ্চলের গরীব অসহায়দের জন্য কম্বল উপহার দেওয়ায় জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ সকল নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল,সহকারী মহাব্যবস্হাপক মনির আহমদ, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটা: এস এ শফি, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, ল্যান্ডমার্ক ব্যাবসায়ী সমিতির সভাপতি ইন্জিনিয়ার সুরমান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ