শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৬ নভেম্বর ২০ ২২
৩:৪৯ পূর্বাহ্ণ

কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজ ৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট মহানগরে বসবাসরত কুশিয়ারা তীরবর্তী সচেতন যুবকদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের" বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ খানের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সদস্য এম. আসকির আলী, উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি আমিন উদ্দিন আহমদ, উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল কাহির, সাবেক সাধারণ সম্পাদক লবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, প্রতিষ্ঠা সদস্য রেহান উদ্দিন ও লতিফুর রহমান লতিফ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা কবির আহমদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কার্যকরী সদস্য মছলু মিয়া, রেজাউল করিম, মাছুম আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক মাষ্টার অভ্র রাউত, সাংস্কৃতিক সম্পাদক ছালমান আহমদ আমীর, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, মাস্টার বিপ্লব দাস, সাংবাদিক শাহেদুর রহমান জুনেদ, ফটো সাংবাদিক শংকর দাস, পর্তুগাল প্রবাসী আসাদুল ইসলাম, সদস্য মাহফুজ আহমদ, ইমরান আহমদ, আব্দুর রহমান, মোস্তাক আহমদ, লাভলু মিয়া, সাদিকুর রহমান, জাবেদুর রহমান রিপন, ময়নুল ইসলাম ও নাদিম আহমদ নাঈম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ