ডেস্ক নিউজ
১:২৪ পূর্বাহ্ণ
আন্তরিকতার সাথে কাজ করলে সমাজ অনেক দূর এগিয়ে যাবে: বিভাগীয় কমিশনার(এনডিসি)
আমরা অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়ে যাচ্ছি এই ধারাকে বজায় রাখতে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে সেক্ষেত্রে রোটারী ক্লাবের মতো অন্যান্য সমাজসেবামূলক ক্লাবগুলো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আশাবাদী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে রোটারি ক্লাব অব জালালাবাদের বার্ষিক সভা ২০২০ এ প্রধান অতিথির ভাষণে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি এ কথা বলেন, তিনি আরো বলেন আমাদের যার যা দায়িত্ব তা যদি আমরা সততা স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করি তাহলে সমাজ অনেকদূর এগিয়ে যাবে।
তিনি জালালাবাদ রোটারী ক্লাবের উদ্দেশ্যে বলেন আপনারা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাতে সমাজ অনেক উপকৃত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলেন দেশে রোটারি ক্লাব সহ সমাজ সেবামূলক সংগঠন গুলো যদি জনগণকে যতবেশী তাদের কাজে সম্পৃক্ত করতে পারবে ততবেশি দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে, পাশাপাশি মানুষ তত আলোকিত,মননশীল এবং রুচিশীল হবে।মোঃ মশিউর রহমান বলেন প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আমাদের দেশ সাফল্য অর্জন করতে পেরেছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রোটারী ক্লাব অব জালালাবাদের ২০২০-২১ রোটাবর্ষের প্রেসিডেন্ট বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা.এম জাকারিয়া হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিডিজি সহিদ আহমেদ চৌধুরী,ইপিডিজি লেঃ কর্নেল(অব.)এম আতাউর রহমান পীর, ক্লাব ট্রেইনার রোটাঃ মাহবুব সোবহানী চৌধুরী এসিস্টেন্ট গভর্নর প্রফেসর শামসুল ইসলাম,পিপি মোঃ মনির উদ্দিন চৌধুরী,পিপি হানিফ মোহাম্মদ,পিপি মাসুদ আহমদ চৌধুরী, রোটাঃফিরোজা আখতার,রোটাঃ মনজুর আল বাসিত,রোটাঃ আনহার সিকদার,রোটাঃ মিজানুর রহমান,রোটাঃ মোঃ আসাদুজ্জামান সায়েম,ইউকে'র মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক মিছবাহ জামাল, রোটাঃ আব্দুল ওয়াদুদ তাফাদার,রোটাঃ জামিল আহমদ চৌধুরী,রোটাঃ মনসুর আহমেদ প্রমুখ।
এর আগে প্রথম পর্বে পিপি মোঃ মোস্তফা কামাল কর্তৃক কোরআন তেলাওয়াত পরে জাতীয় সঙ্গীত এবং রোটাঃ তানিশা রুমার রোটারী ইনভোকেশন পাঠের পর জালালাবাদ রোটারী ক্লাবের ২০২১-২২ রোটাবর্ষের ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডিরেক্টর নাম ঘোষণা করেন ক্লাব মনোনীত প্রিজাইডিং অফিসার পিপি আলহাজ্ব এম আতাউর রহমান।
শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন তানভির চৌধুরী,সেক্রেটারি রিপোর্ট পেশ করেন জেএমএইচজে ফেরদৌস এবং ট্রেজারার রিপোর্ট প্রদান করেন রোটা আনহার সিকদার।
সভাপতির ভাষণে ডা. এম জাকারিয়া হোসেন বলেন মহামারীর সময় করোনাভাইরাস কে উপেক্ষা করে রোটারী ক্লাব অব জালালাবাদ পিপিই এবং মাস্ক বিতরণ সহ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তিনি বলেন আমাদের ক্লাব প্রাতিষ্ঠানিক ভিত্তি,ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং ফেলোশিপ প্রদাননের মহান ব্রত নিয়ে আদর্শ সেবা প্রদান কল্পে যাচ্ছে কাজ করে যাচ্ছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ…
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৪ তম…
সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
সাদাপাথর পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ