বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুন ২০ ২৩
৭:৫৯ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের মতবিনিময় ও সংবর্ধনা

দক্ষিণ সুরমার লালাবাজারে দুই প্রবাসীকে নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছে দক্ষিণ সুরমা ফাউন্ডেশন।

শুক্রবার (৯ জুন)সন্ধ্যায় লালাবাজারস্হ সানোয়ারা চৌধুরী কমপ্লেক্সের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ এস এ শফি'র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী লোকমান আহমদ, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রোটাঃ মকসুদুর রহমান চৌধুরী, বাশপাতা রেষ্টুরেন্টের পরিচালক বুলবুল আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলী হোসেন হুরমত, ডাঃ নিখিল মালাকার, নাঈমুর রহমান শানুর,ডাঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম ও বদরুল ইসলাম। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আনহার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জালাল।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রুহুল আমিন। মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিতদের ফুলের তোড়া প্রদান করেন অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ