৬:০ ১ পূর্বাহ্ণ
প্রবাসী ছাত্রলীগ নেতার উদ্যোগে হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান
নাহিদুল ইসলাম সাজন:: ফ্রান্স ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ফ্রান্স শাখার সভাপতি ও
বর্তমান ফ্রান্স ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজ এর পক্ষ থেকে করোনাভাইরাস প্রেক্ষাপটে ২৫টি পরিবারের মাঝে নগদ ১০০০টাকা ও গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এছাড়াও বাদেপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রত্যেক কর্মহীন মানুষের ঘরে ঘরে উক্ত উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,পেঁয়াজ, আলু ও তৈল।
বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ জানান রেজাউল করিম রাজ এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানের প্রক্রিয়া আগামীতে ও অব্যাহত থাকবে।অপরদিকে এই কঠিন সময়ে দেশ ও দেশের মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন রেজাউল করিম রাজ।