শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
১১:৪২ অপরাহ্ণ

বিজয় দিবস উপলক্ষ্যে সফট এনালাইজারের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে সফট এনালাইজার এর আলোচনা সভা গতকাল ১৬ই ডিসেম্বর দুপুরে নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সফট এনালাইজার এর ম্যানেজিং ডিরেক্টর শরীফুল আলম নেওয়াজের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহিদুজ্জামান সুজনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সফট এনালাইজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষতা অর্জনে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

সভায় আইটি বিষয়ে বক্তব্য রাখেন ডিজিটাল মার্কেটার এবং সিইও আমিনুল ইসলাম হিমেল।

উপস্থিত ছিলেন, সফট এনালাইজারের জি.এম মাজেদ বিন নাইম,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম ইসলামসহ বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থী এবং সুধীমন্ডলী। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ