৪:০ ৯ অপরাহ্ণ
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সিলেট পূর্ব জেলা তালামীযের মতবিনিময়
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় সোবহানীঘাটস্থ সিলেট বিভাগীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন -এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোঃ বাবুর সঞ্চালিত সভায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সহ প্রচার সম্পাদক জিল্লুর রহমান, অফিস সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক লবিবুর রহমান লাভলু , সদস্য আবু জাফর, মঈনুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হোসাইন আহমদ, হযরত শাহ পরান (রঃ) থানা সভাপতি আবু বকর, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, শাহ পরান (রঃ) থানার সাধারণ সম্পাদক জুবেল আহমদ, বুরহান উদ্দিন, নজির আহমদ রুবেল প্রমুখ।