সেলিম আহমেদ, সৌদি আরব::
৪:৫৭ অপরাহ্ণ
জেদ্দা কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয় ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়াত এবং এক মিনিট নীরবতা পালন করার পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় । রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম, কাউন্সিলর কামরুজ্জামান ভূইয়া, দ্বিতীয় সচিব আরিফুজ্জামান ও প্রথম সচিব ফাহিমি মোহাম্মদ সাইফ । কনসাল জেনারেল নাজমুল হক তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করেছে। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে দৃঢ় করতে সক্ষম হয়েছে ।
তিনি বলেন, বাংলাদেশে এমন একটা সময় গেছে বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা যেত না, ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র ছিল, এমন একটা সময় পার করেছি আমরা, কিন্তু সত্য চিরন্তন সত্য, সত্যকে কখনো চাপা দেওয়ার যায় না। স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে, বঙ্গবন্ধুর নাম আরো শক্তভাবে আরও ধীরতার সাথে উচ্চারিত হচ্ছে। কারণ বঙ্গবন্ধু একজন বঙ্গবন্ধুই। বঙ্গবন্ধু পাশে দাঁড়ানোর মতো নেতা বাংলাদেশে জন্ম গ্রহণ করেনি করবে কিনা সন্দেহ।
তিনি আরও বলেন, আমরা বিদেশের মাটিতে দাঁড়িয়ে আজ বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়, গর্ববোধ করি, সেই একই সঙ্গে গর্ববোধ করা উচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা গর্ববোধ করে না যারা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে না, তারা কখনো বাংলাদেশি হতে পারে না। যারা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আপনারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিহত করুন।
দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সৌদি আরব প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । অনুষ্ঠান শেষে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল নাজমুল হক কনসুলেটের কর্মকর্তাদের নিয়ে অস্থায়ী শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন, এরপরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বৃটিশ কারিকুলাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন
সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম…
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃ'ত্যু'বার্ষিকীতে ছাত্রদলের…
সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে
শাল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের…
প্রণবকান্তি দেবের 'জানা পথে অজানা প্রান্তরে'- গ্রন্থের পাঠ…
লালাবাজারে ফ্রান্স প্রবাসী রিপন আহমেদ সংবর্ধিত
কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা…
প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক ও সৎ…
স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান…
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি…
কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ