বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৫ ফেব্রুয়ারী ২০ ২১
৩:৪৪ অপরাহ্ণ

সিলেটে আমার সংবাদ’র ৮ম বর্ষপূর্তি উদযাপন

‘একটি দৈনিক একটি জাতির বিবেক। একটি জাতির উন্নয়নে দৈনিক পত্রিকার ধার তলোয়ারের মত কাজ করে। দৈনিক আমার সংবাদ জাতির উন্নয়নে সেই কাজটিই করে যাচ্ছে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সিলেটে দৈনিক আমার সংবাদ সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে। ভালো সংবাদের জন্য আমার সংবাদ সকল সময় সচেষ্ট। ভালো সংবাদ দিয়ে একটি পত্রিকার পাঠক প্রিয়তা পাওয়া যায়, আমার সংবাদ তার দৃষ্টান্ত উদাহরণ।’

রোববার দৈনিক আমার সংবাদ সিলেট ব্যুরো অফিসে ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট নগরের আম্বরখানাস্থ সিলেট ব্যুরো অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত এর সভাপতিত্বে অতিথি ছিলেন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমদ চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ভারপ্রাপ্ত জ্যোতির্ময় সরকার, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দার আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকক শামসুল আলম সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট ব্যুরো প্রধান আহমেদ জামিল, ঢাকা পোস্ট’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ, সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক এ এস রায়হান, দক্ষিণ সুরমা প্রতিনিধি আব্দুস সালাম, আমার সংবাদ’র সিলেট অফিসের আলোকচিত্রী শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

এছাড়া সিলেট মহানগর হকার্স সমিতির সভাপতি আব্দুস সালাম, দৈনিক ভোরের ডাক'র সিলেটের বিজ্ঞাপন প্রতিনিধি আজিজ আহমদ, আমার সংবাদ'র বিজ্ঞাপন প্রতিনিধি কামাল হোসেন উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ