বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৩:১৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের মহান স্বাধীনতা উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে ২৬ মার্চ সকাল সাড়ে ১০ টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার সকালে নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টা পয়েন্টে জমায়েত হয়ে র‌্যালি সহকারে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ সভাপতি নজির আহমদ আজাদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, গোপাল লাল রায়, ডাঃ রনজীত রায়, ২১নং ওয়ার্ড সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জান্নাতুল নাসরিন উর্মী, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজ্জাদ আহমদ, তামিম খান ৩নং ওয়ার্ড সহ সভাপতি বাবুল আল মামুন, সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আহমদ ও বিশ্বজিৎ দাস, মোঃ এনামুল হক তিনু প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ