৯:২৮ অপরাহ্ণ
সিলেট জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি’র সংবর্ধনা
সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারা মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকে। মানুষের বেঁচে থাকার অধিকার আদায়ে যারা জীবন উৎসর্গ করে তারা ব্যক্তি জীবনে যেমন উন্নতি করে তেমনি মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকে। ব্যাংক কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত ২৫ মার্চ রাতে জিন্দাবাজারস্থ কৃষি ব্যাংক সিবিএ কার্য্যালয়ে ব্যাংক কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি মোঃ মোফাখখারুল ইসলামের পদোন্নতিপ্রাপ্তি উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ব্যাংক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ অগ্রনী ব্যাংক সিলেট অঞ্চলের সভাপতি সুশান্ত দেব, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রূপালী ব্যাংক বন্দর বাজার শাখার ম্যানেজার নিশি মোহন নাথ, বিশেষ বক্তা হিসেবে জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি আজিজুর রহমান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জলিল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ইকবাল আহমদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি আছকির মিয়া, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি আমিরুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, কৃষি ব্যাংক সিবিএ মৌলভীবাজার অঞ্চলের সাধারণ সম্পাদক অশোক আচার্য্য, কৃষি ব্যাংক সিবিএ-এর দীপক কুমার দাস শাহজাহান মিয়া, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এর সেলিম আহমদ প্রমূখ।