বুধবার, মে ৬, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৯ ফেব্রুয়ারী ২০ ২১
১:২৯ পূর্বাহ্ণ

দ্বিতীয় দিনে সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৪৬,৫০৯ জন

সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৭১৭৮ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। এর মধ্যে ঢাকায় নেন ৫ হাজার ৭১ জন। দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশেই টিকা নেয়ার হার বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নিবন্ধনও। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় রোববার থেকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ