বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুলাই ২০ ২৩
৭:৪২ অপরাহ্ণ

সভাপতি ওয়ারিছ, সেক্রেটারি করিমুজ্জামান
বাংলাদেশ ব্যাংক ক্লাবের নির্বাচনে ১৫টি পদে সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর নির্বাচনে সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হয়েছেন। হলুদ দল সভাপতি, সহ-সভাপতিসহ ৮টি পদ এবং নীল দল সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকসহ ৭টি পদ পায়।

প্রধান নির্বাচন কমিশনার কালিপদ রায়, সহকারী নির্বাচন কমিশনার মোঃ মঈন উদ্দিন ও মহিউদ্দিন জাহাঙ্গীর ১৫টি পদের সবকটিতেই একক প্রার্থী থাকায় সকলকে নির্বাচিত ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন সভাপতি: মোঃ ওয়ারিছ উদ্দিন, সহসভাপতি: রান্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক: কাজী করিমুজ্জামান, সহ সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ: মোঃ জাহেদুর রহমান দিপু, দপ্তর সম্পাদক: মোঃ মোফাখখারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক (বহি:): প্রভাকর রায়, ক্রীড়া সম্পাদক (অভ্য:): মোঃ আব্দুল মোতালেব,সাহিত্য সম্পাদক: মোহাম্মদ আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: সুমী দাস, সদস্য: মোঃ মাহমুদুল হাছান, তুষার পাল, শিউলি রানী দাস, মোঃ আক্কাছ ও মোঃ ফরহাদুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ