৪:৫৯ অপরাহ্ণ
রোটারেক্ট ক্লাব অব বি'বাজারের নতুন সভাপতি এ এইচ মাহবুব হোসাইন
নাহিদুল ইসলাম সাজন:: রোটারী ক্লাব এর স্পন্সরিং ক্লাব রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ২০২০-২০২১ সালের সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা এ এইচ মাহবুব হোসাইন। তিনি বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের সন্তান এবং সিলেটের এম সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাষ্টার্স শেষ করেছেন।
গত ০১ অক্টোবর বোর্ড সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে রোটাবর্ষ (২০২০-২১) এর প্রেসিডেন্ট হিসেবে রোটারেক্ট কমিটির চেয়ারম্যান রোটা. নজরুল ইসলাম লিটন নতুন সভাপতির’র নাম ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি রো.ছালেখ হোসেন ও রো.জাফর আহমদ।
রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের নব-নির্বাচিত সভাপতি এ.এইচ. মাহবুব সকল সদস্যবৃন্দের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।