৮:৫২ অপরাহ্ণ
হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর মজুমদারীস্থ সংস্থার বিভাগীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে।
এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। শীতার্তদের মাঝে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ।
শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান তারা। হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিবির সার্কেল এডজুটেন্ট এ এস এম এনামুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক রিমাদ আহমদ রুবেল, বিশিষ্ট লোক কবি একে আজাদ খান, কেন্দ্র্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, সমাজসেবক সুহেল আহমদ, সংগঠনের সিলেট বিভাগীয় সেক্রেটারি মো: দিলোয়ার হোসেন, হযরত শাহজালাল শাহপরান (র.) স্মৃতি পরিষদের সেক্রেটারী মো: ফরিদ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সৌদি প্রবাসী আব্দুল্লা আল মামুন, কাজী লুৎফুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি