শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ জানুয়ারী ২০ ২৩
৮:১৫ অপরাহ্ণ

সিলেট ষ্টেশন ক্লাবে সাংস্কৃতিক সন্ধ্যা

সিলেট ষ্টেশন ক্লাবে রবিবার (১৫ জানুয়ারি) রাতে বার-বি-কিউ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতের শিলচরের বাংলা গানের দল ফোক ইরা ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এতে পরিচালনা পর্ষদের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, পরিচালক অর্থ ও পরিকল্পনা বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক ব্যবস্থাপনা বিভাগ সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক, উন্নয়ন ও আবাসিক বিভাগ নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক ক্রীড়া বিভাগ মুফতি এ.এস. শামীম আহমদ, পরিচালক বিনোদন বিভাগ কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, পরিচালক সাংস্কৃতিক বিভাগ তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক আপ্যায়ন বিভাগ মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন উপস্থিত ছিলেন।

বার-বি-কিউ পার্টি চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন সদস্যরা। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে শিলচরের বাংলা গানের দল ফোক ইরা’র সদস্যদের উত্তরীয় পরিয়ে ক্লাবে স্বাগত জানানো হয়। এছাড়া ফোক ইরা’র পক্ষকে ক্লাব প্রেসিডেন্টের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ