বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১ আগস্ট ২০ ২৩
১০ :১৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. উমর আলীকে সভাপতি এবং শাহ আলম স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে সিলেট জেলা ছাত্রলীগ এই কমিটি ঘোষণা দেয়। জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া এই কমিটিতে আছেন- সহ সভাপতি আহমেদ রেজা রুবেল, সুরঞ্জিত সরকার, জুনায়েদ ইভান, সুজন সরকার, হেলাল মোহাম্মদ, শরীফ উদ্দিন, এজাজ রানা, আনোয়ার হোসেন সেলিম, বাবুল চন্দ্র, জাবের আহমদ, ফখরুল ইসলাম, মিশুক দাস, বিশ্বয় রায় সোহাগ, ইকবাল হোসাইন, আনোয়ার দেওয়ান, বিল্লাত হোসাইন, পারভেজ হাসান, আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক শনু বিশ্বাস, মো. শাহিন আহমেদ, ইসফার ইসলাম রাফাত, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক রুহুল, মো. মুজাহিদুল ইসলাম, লুৎফুর রহমান, আবু আল ছামি, ফয়েজ আহমেদ ফুয়াদ।

সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ রাসেল, এবাদুর রহমান সুমন, নাদিব হাসান আরমান, কবির আহমদ শিপু, রায়হান মাহমুদ, জাকারিয়া ইসলাম শিমুল, রায়হানুল হক শিহাব, আদনান সামি, হাবিবুর রহমান। প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, উপ-প্রচার সম্পাদক মো. এখলাস, দপ্তর সম্পাদক একরাম হোসেন, উপ-দপ্তর সম্পাদক সবুজ শর্মা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হোসাইন মোহাম্মদ পুষ্প, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক লোকমান হোসেন সায়মন, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আহসান হাবিব পলাশ।

সহ সম্পাদক সেলিম উদ্দিন, লব চন্দ্র দাস, আলেক মাহমুদ রায়হান, আনাসুর রহমান আনাস, ইমরানুল হাসান আরমান। সদস্য সাকিব হাসান, মোহাম্মদ আকাশ, বিল্লাল হোসেন ও মহিউদ্দিন আল মামুন। এর আগে ২০১৭ সালের ৩১ জানুয়ারি মো. এখলাছুর রহমানকে সভাপতি ও মো. ফারুকুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ সাড়ে ছয় বছর পর আবার উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হলো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ