১২:০ ২ পূর্বাহ্ণ
আবুদৌলত-জাকারিয়া র.মডেল মাদরাসায় ইফতার মাহফিল
সাউথ সুরমা এডুকেশন সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৭ই এপ্রিল শুক্রবার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্হ হযরত আবুদৌলত-জাকারিয়া র. মডেল মাদরাসা হল রুমে অনুষ্টিত হয়।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, হযরত শাহজালাল জামেয়া ইসলামীয়া মিরাবাজার এর সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেন্চুগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার আব্দুল কুদ্দুস, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্টাতা পীর মোঃ ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিমিটেড এর ডিএমডি মাষ্টার বদরুল ইসলাম,মাদরাসার প্রতিষ্টাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুজ্জামান খাঁন ফয়সল, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মুহিত, মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ্ মাওলানা মাহবুব আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা লূৎফুর রহমান, হযরত আলী (রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্সের সভাপতি ডাঃ গিয়াস উদ্দীন,লালাবাজার কিন্ডারগার্ডেন স্কুল এর পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা।
বক্তব্য রাখেন সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারন সম্পাদক সৈয়দ বেলায়েত আলী লিমন,সোসাইটির সহ-সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আনহার,আল-আরাফাহ ইসলামী ব্যাংক লালাবাজার এজেন্ট শাখার ইনচার্জ নজরুল ইসলাম,লালাবাজার ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার শহীদ রেজা,বাঘরখলা গ্রামের বিশিষ্ট মুরব্বী শাহ তালেবুর রহমান,কিশোরকন্ঠ পাঠক ফোরাম দক্ষিণ সুরমা শাখার পরিচালক ইয়াকুব আলী। ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফস শাখার ছাত্র তুফায়েল আহমদ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ।