৯:১৬ পূর্বাহ্ণ
লন্ডন সিটি যুবদলের সাথে যুবদলের বিভিন্ন ইউনিটের ভার্চোয়াল সভা
লন্ডন সিটি যুবদল কর্তৃক ১৪ আগস্ট এক ভার্চোয়াল সভা আয়োজন করা হয়, উক্ত ভার্চোয়াল সভায় লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দীন আহমেদ আকমাল এর সভাপতিত্বে ও মোঃ শাহজাহান আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন যুক্তরাজ্য যুবদল এর সংগ্রামী সভাপতি রহিম উদ্দিন, প্রধানবক্তা হিসেবে উপ¯ি’ত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সভায় অংশগ্রহন করেন যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ। প্রধান অতিথি ও প্রধানবক্তা দিক নির্দেশনামূলক গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন এবং মধ্যপ্রাচ্য, সৌদি-আরব থেকে অংশগ্রহন করে বক্তব্য রাখেন শেখ মোস্তাক আহমেদ যুগ্ম-আহব্বায়ক কেন্দ্রীয় যুবদল সৌদি-আরব ও কাজী মোস্তাক আহমেদ যুবদল নেতা ও সহঃ সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি-আরব লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমদ রবি, সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব, হাম্মাদ আহমদ, আনিসুর রহমান, শ্রমিকদল নেতা আব্দুস সামাদ রাজ প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম কিভাবে যুবদলের ভূমিকা থাকবে এবং প্রাকৃতিক দুর্যোগ করোনা বন্যায় কিভাবে বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাজ্য যুবদল ও লন্ডন সিটি যুবদল সকল নেতৃবৃন্দ সবাইকে নিয়ে চলমান ত্রাণ বিতরনকে আরোও বড় পরিসরে করার জন্য যার যার অব¯’ান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় এসব বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।