বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ জুলাই ২০ ২৩
১১:৫২ অপরাহ্ণ

১৫ তম এজিএম ১৮ই আগষ্ট শুক্রবার
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত

আজ ২২ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট নগরীর বাগবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতালের হল রুমে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি সভাপতিত্ব করেন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ।

সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লায়ন ইমরান আহমদ এমজেএফ। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান, প্রাক্তন চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ, ভাইস চেয়ারম্যান লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লায়ন কে-শেলী, ভাইস চেয়ারম্যান লায়ন গৌতম লাল দত্ত, জয়েন্ট সেক্রেটারি লায়ন আমিন উদ্দিন আহমদ, প্রাক্তন ট্রেজারার লায়ন গৌতম বনিক, ভারপ্রাপ্ত ট্রেজারার কাজী আব্দুল মুকিত, নির্বাহী মেম্বার লায়ন শামসুল আলম খান সাজু, লায়ন মাসুম আহমদ, লায়ন অঞ্জন কুমার দাস প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ১৫ তম এজিএম আগামী ১৮ই আগষ্ট শুক্রবার আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ইসি গঠন করা হয়। পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান কে চীফ কমিশনার, লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার ও লায়ন হারুন আল রশীদ দিপু কে কমিশন সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশন গঠন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ