শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ অক্টোবর ২০ ২০
৩:২৯ অপরাহ্ণ

সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে: ড. বেলাল উদ্দিন আহমদ

রোটারি ডিষ্ট্রিক্ট- ৩২৮২ বাংলাদেশ এর এসিস্ট্যান্ট গভর্ণর মো. আনোয়ার হোসেন পিএইচএফ বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য সব সময় রোটারিয়ানরা কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য। 

তিনি রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরীর লালদিঘীরপাড়ে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে অসহায়কে ভ্যানগাড়ি ও ফলমূল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ আলম পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মোঃ অলি আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

ও বক্তব্য রাখেন জোনাল কোর্ডিনেটর রোটারিয়ান কফিল উদ্দিন বাবলু, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আবুল হাসনাত, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আলী মেরাজ মোস্তাক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাসিসটেন্ট গভর্নর পিপি রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন পিএইচএফ, স্পেশাল কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মোঃ ইয়াহিয়া আহমদ, এ্যাসিসটেন্ট ডিষ্ট্রিক সেক্রেটারী রোটারিয়ান মো. কবিরুল ইসলাম, জোনাল জয়েন্ট সেক্রেটারী আইপিপি রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ, ডিষ্ট্রিক্ট ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কমিটির কো-চেয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জুল ইসলাম কিবরিয়া, ট্রেজারার রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন, সার্জেন্ট এট আর্মস মোঃ জাহেদ আহমদ, রোটারিয়ান সালমান আরেফিন প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ